• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

১৬ই ডিসেম্বর শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক রিপোর্ট / ৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: গত ২০২৪ সালের ৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা ও তাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

গতকাল বুধবার তাদের এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে।

অন্যভাবে বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় তার দেশে ফিরে যেতে চাইছেন, বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। চব্বিশের অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার ও বিরোধিতা করেই আসছেন শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com