• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

নেত্রকোনায় অন্তঃসত্ত্বা হিন্দু প্রধান শিক্ষিকা নিবেদিতা দেবের তলপেটে লাথি বিএনপি নেতার

অনলাইন ডেস্ক রিপোর্ট / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: নেত্রকোণার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নিবেদিতা দেব নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা স্থানীয় বিএনপি নেতাকর্মী। এই সময় ঐ শিক্ষিকার মারধরের পাশাপাশি তার গর্ভের সন্তানকে পুড়িয়ে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী গতকাল সোমবার (১৬ই নভেম্বর) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাচারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com