সনাতন ট্রিবিউন: জুলাই আন্দোলনের কটাক্ষকারী আলো আসবেই গ্রুপের সদস্য জ্যোতিকা পাল জ্যোতি। আজ বৃহস্পতিবার (১৯শে নভেম্বর ২০২৬) ভোরে তাকে বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে ডিবি গ্রেফতার করে জ্যোতিকে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আদালতে হাজির করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে রাজধানীতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ব্লক রেইড ও চিরুনী অভিযান করা হচ্ছে বলে জানান তিনি।