• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

নিখোঁজের ১০ ঘন্টা পর সুরমা নদীতে হিন্দু মা ও মেয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: সিলেটে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে এক নারী ও তার ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫শে নভেম্বর ২০২৬ইং) রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়ের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় হতাশ হয়ে পড়েছিলেন তার স্ত্রী।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান মঞ্জুশ্রী। এরপর থেকে মা-মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com