• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

নারায়ণগঞ্জ কালীরবাজারে আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডারে বিএনপি নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডারের কারখানার ভেতরে ঢুকে প্রতিষ্ঠানটির ম্যানেজার তাপস কুমার দত্তকে (৬০) মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মলয় মোদক বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম আমির হোসেন (৫৫)। সে ১৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি পদে রয়েছে। গত বুধবার ১৮ই নভেম্বর ২০২৬ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সনাতন ট্রিবিউন কে জানায়, এদিন সন্ধ্যায় আমির হোসেন আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডারে নাস্তা খেতে আসেন। এ সময় দোকানে কর্মচারীদের কাছে ভাজি চাইলে দিতে একটু দেরি হয়। এতে আমি ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের গালাগাল দেওয়া সহ দোকানের মালিককে পেটানোর হুমকি দেয়।

এই সময়ে দোকানে উপস্থিত থাকা অন্য গ্রাহক যার নাম মজিবুর রহমান রিপন আমির হোসেনকে গালাগালি না করার জন্য অনুরোধ করলে আমির হোসেন তাকে চিনি চোরের ভাই বলে গালি দিয়ে রিপনের কর্লার চেপে ধরে। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মজিবুর রহমান রিপন সাবেক মন্ত্রী রেজাউল করিম ও ব্যবসায়ী বজলুর রহমানের ভাই। এ ঘটনার পর আমির হোসেন তার ছেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের কিশোর গ্যাং সাথে করে নিয়ে আসে। তাদের হাতে চাইনিজ কুড়াল ও সুইচ গিয়ার ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন।

এ সময় আমীর হোসেন ও তার ছেলে প্রতিষ্ঠানটির কারখানাতে প্রবেশকে ম্যানেজার তাপস কুমার দত্তকে বেদড়ক মারধর করে।

মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু আমির হোসেনকে সাথে নিয়ে পুনরায় আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডারে গিয়ে বিষয়টি সুরাহা করেন এবং প্রতিষ্ঠানটির মালিক সহ ম্যানেজারের কাছে আমির হোসেনকে মাফ চাইয়ে বিষয়টি সমাধান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com