• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

কীর্তনের খিচুড়ি রান্নার বিরোধে শ্রীধামের গুলিতে গুলিবিদ্ধ আনন্দ সূত্রধর

অনলাইন ডেস্ক রিপোর্ট / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: ঢাকার ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের কীর্তনের অনুষ্ঠানে খিচুড়ি রান্না ও খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তারই জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় শ্রীধাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধামরাই থানার কুশুরা ইউনিয়নের নরসিংগাপুর গ্রামে গত ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে খাবার খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে হওয়া ঝগড়া মীমাংসার জন্য রোববার (২২ নভেম্বর) দিন নির্ধারণ করা হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মীমাংসার নির্ধারিত দিনে বিবাদী শ্রীধাম তাঁর লোকজন নিয়ে নরসিংগাপুর ব্রিজের ওপর ভুক্তভোগীকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি ওই যুবকের গলায় লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় হামলাকারীদের ধাওয়া করার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। গুলির কারণে তাঁরা সামনে এগোতে পারেননি বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com