• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশের প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণ হবে ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

বিশেষ প্রতিনিধি / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তবে মসজিদের খতিবদের আপাতত এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেই।

গতকাল ১৭ই নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিরা সম্মানী পাবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ কর্মসূচির আওতায় থাকবেন।

সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, সম্মানী পাওয়া ধর্মীয় ব্যক্তিদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে সম্মানীর তালিকা তৈরিতে বিরোধী দলের প্রতিনিধিদের না রাখার অভিযোগ তোলেন যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. গোলাম রছুল।
তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম বাছাইয়ের কমিটিতে বিরোধী দলের কোনো প্রতিনিধি রাখা হয়নি। সরকারদলীয় ব্যক্তিরা নিজেদের মত করে তালিকা করেছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করেও প্রতিকার পাননি তিনি।

বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের রাখা হবে কি না, জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, “সরকারের স্বচ্ছতার কোনো অভাব নেই।”

নোয়াখালী-৫ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের প্রকল্প তৈরির কাজ চলছে। অনুমোদনের পর বাস্তবায়নের সময় নির্ধারণ করা যাবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কোরআনের অর্থ শেখানোর ব্যবস্থা করতে সরকার চেষ্টা করবে।

আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রস্তাব দেন আরেক সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তবে প্রশ্নটি স্পষ্ট নয় জানিয়ে ধর্মমন্ত্রী তাকে লিখিত নোটিস দেওয়ার পরামর্শ দেন।

পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ করার সুযোগ পাবেন। হজের খরচ কমাতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com