• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা-কে পেটে লাথি’র ঘটনায় ২ বিএনপি নেতাকে শোকজ

অনলাইন ডেস্ক রিপোর্ট / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবকে মারধর ও তার পেটে লাথি মারার অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানের (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৬ই নভেম্বর) বিকাল আটপাড়া উপজেলার বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপির সমর্থক নুরুজ্জামান খান পুতুলকে কারণ শোকজ নোটিশ দেওয়া হয়।

এতে ৭২ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা কমিটির সভাপতি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালির পরামর্শে জরুরি সভা করে রাতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শোকজের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত জবাব দেব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন বিদ্যালয়ে গিয়ে নিয়ে নিবেদিতা দেবকে মারধর করেন ও পেটে লাথি মারেন।

এইসময়ে ৭০-৮০ জন নেতাকর্মী তাদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ করেন শিক্ষক নিবেদিতা দেব। এ ঘটনায় শিক্ষক নিবেদিতা দেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী নিবেদিতা দেব জানান, বিএনপি নেতাকর্মীরা বিদ্যালয়ের বাইরে অন্য একটি স্থানে বৈঠক করে তাকে সেখানে ডেকে পাঠান। কী বিষয়ে বৈঠক, তা না জানায় তিনি তাদের বিদ্যালয়ের অফিসে এসে কথা বলতে বলেন। এরপরই তারা বিদ্যালয়ে এসে হামলা করেন।

তিনি আরও বলেন, আনোয়ার হোসেন আমার পেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ কথা বলার পরও তারা ক্ষান্ত হননি। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন-এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, তারা বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলে তিনি তা গুরুত্ব দেননি।

পরে তারা বিদ্যালয়ে গিয়ে দেখেন, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। শিক্ষিকা কেন আওয়ামী লীগের লোক নিয়ে বৈঠক করছেন-সে বিষয়ে কেবল জানতে চাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com