• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

বগুড়ার মোকামতলায় কানুসগাড়ি মহাশ্মশানে বার্ষিক মহানামযজ্ঞ

সৌরভ কর্মকার / ৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: গতকাল শনিবার ১৪ই নভেম্বর ২০২৬ ইং তারিখে বগুড়া জেলার মোকামতলা উপজেলার কানুসগাড়ি মহাশ্মশানে বার্ষিক নামযজ্ঞ উপলক্ষে উপজেলা বিএনপি, পূজা উদযাপন ফ্রন্ট, শ্মশান কমিটি ও সকল ভক্তবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কানুসগাড়ি মহাশ্মশান প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বার্ষিক নামযজ্ঞ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শ্মশানের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কানুসগাড়ি মহাশ্মশান কমিটির সভাপতি ও বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাবুল প্রামানিক।

সভায় উপস্থিত ছিলেন, শ্রী পল্লব মহন্ত, আহ্বায়ক পূজা উদযাপন ফ্রন্ট, মোকামতলা উপজেলা শাখা, মোতাসিন বিল্লাহ যুগ্ম আহ্বায়ক, মোকামতলা উপজেলা বিএনপি, শাহিনুর রহমান মাস্টার যুগ্ম আহ্বায়ক, মোকামতলা উপজেলা বিএনপি
মানব চন্দ্র সাধারণ সম্পাদক, কানুসগাড়ি মহাশ্মশান কমিটি
শ্মশান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার সকল ভক্তবৃন্দ।

বক্তারা নামযজ্ঞকে কেন্দ্র করে এলাকার সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে সকল মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com