• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিংঃ
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, সারাদেশে জেলা থেকে দ্রুততম সামা‌জিক ও অনলাইন নেটওয়ার্ক ভি‌ত্তিক পত্রিকা (নিউজ পোর্টাল) "সনাতন ট্রিবিউন/ Sanatan Tribune" এ সংবাদকর্মী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মূলত তাদেরকেই আমরা এই আহ্বান জানাচ্ছি।

সান্তাহারে সহস্র প্রদীপ প্রজ্জ্বলনে পালিত দামোদর ব্রত

সৌরভ কর্মকার / ২৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সনাতন ট্রিবিউন: সান্তাহার সার্বজনীন রেলওয়ে মন্দির কমিটির আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী দামোদর ব্রত ও সহস্র প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে কলোনি মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজারো ভক্তের অংশগ্রহণে প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মন্দির এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা যুবদলের সম্মানিত সদস্য মিজানুর রহমান জিকো।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান জিকো বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলো সমাজে সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। সান্তাহার সার্বজনীন রেলওয়ে মন্দির কমিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সহস্র প্রদীপের আলোয় দূর হোক অন্ধকার, ছড়িয়ে পড়ুক শান্তির বার্তা।

অনুষ্ঠানের শুরুতে মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী দামোদর ব্রতের নিয়ম-নীতি অনুযায়ী পূজা-অর্চনা, ভজন-কীর্তন ও গীতা পাঠ করা হয়। পরে ধর্মীয় সঙ্গীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে একযোগে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রদীপের আলোয় মন্দির প্রাঙ্গণ এক স্বর্গীয় রূপ ধারণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক ও আদমদিঘী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টর আহবায়ক এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকার, পূজা উদযাপন ফ্রন্ট সান্তাহার পৌর শাখার আহবায়ক রাকেশ কুমার সাহা, সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দল নেতা দেবাশীষ গুপ্ত, পৌর ফ্রন্টের নেতা দিপেন সাহা, সুমন সাহা সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের খবর পেতে খুঁজুন
bditwork.com