সনাতন ট্রিবিউন: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের ঠাকুরবাড়ি কালী মন্দির থেকে রাতের আধারে দেব-দেবীর গহনা ও গৃধারী মহামূল্যবান পাথর চুরির অভিযোগ উঠেছে।
আরএসকেএইস ইন্সটিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী ২০১৭ সালে অবসর নেন। ঠাকুরবাড়ি কালি মন্দিরের প্রতিষ্ঠাতা ও পুরোহিত স্বপন চক্রবর্তী।
ঠাকুরবাড়ি কালি মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী জানান, আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে বৃহস্পতিবার ১২ নভেম্বর ভোর ৫ টার দিকে দরজা খুলো আমার স্ত্রী রেখা চক্রবর্তী দেখে মন্দিরের পিছনের দরজার তালার স্টীলের হ্যাজব্লোট ভেঙ্গে মন্দিরের ভিতর থেকে ঠাকুর দেব দেবির গহনা চুরি করে নিয়ে গেছে।
দূর্বৃত্তরা ভারতের পবিত্র তীর্থস্থান বৃন্দাবন থেকে নিয়ে আসা ১ টা গ্রিধারি মহামূল্যবান পাথর, ৪ টা গোপাল, রাধাকৃষ্ণ ২ সেট চুরি করে নিয়ে যায়। বৃন্দাবন থেকে ভাইয়ের দাদা শশুর নিয়ে আসে ২০ বছর আগে এই গ্রিধারী মহামূল্যবান পাথর। ঠাকুরের কপালের ৯ টা স্বর্ণের টিপ, ১৪ ভরি রুপা উপরে সোনার প্রলেপ দেওয়া, ২ টা বাঁশি রোপার ১ ভরি, ধাতুর তৈরি রাধা- কৃষ্ণের ২ সেট, গোপাল ধাতুর তৈরি চুরি নিয়ে গেছে। বছরে ১ বার কালি পুজা হয় এই মন্দিরে। রোজ রাধাকৃষ্ণ এবং গৃধারি, নারায়ণ, জগ্ননাথ, পঞ্চতত্ব পুজো হয়।
এছাড়াও মন্দিরের পাশে স্যান্ডেলের ছাপ ও মন্দিরের বারান্দায় কাঁদামাখা পায়ের ছাপ আছে। ঠাকুরবাড়ি কালী মন্দিরের পুরোহিত গুরুদেব স্বপন চক্রবর্তী জানান, যারাই ঠাকুর দেব-দেবির মূল্যবান জিনিস চুরি করেছে তাদের বিবেক জাগ্রতবোদ উদয় হোক, আর চোরেরা যদি গোপনে আমার কাছে এগুলো ফেরত দেয় তাহলে তাদের আমি ক্ষমা করে দিবো। এসময় গুরুদেব স্বপন চক্রবর্তীর ভক্তবৃন্দ মহিলা ও পুরুষরা এসে তাকে শান্তনা দেন।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্বনারায়ণপুরের সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তী স্যারের বাড়ির মন্দির থেকে চারটি মূল্যবান ধাতব গোপাল মূর্তি, দুটি মূল্যবান রাধাকৃষ্ণের মূর্তি, মূল্যবান পাথরের মূর্তি, সোনার মুকুট, বাঁশি, টিপ, রূপার অলংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বেদবতী মিস্ত্রী, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ ও মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্দির পরিদর্শন করেন। মহম্মদপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ সদর বিষয়টি খুব গুরুত্বের সাথে নেন ও আশু পদক্ষেপের আশ্বাস জানান।